Tuesday, 27 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন!
এক্সক্লসিভ

মেহেরপুরে বিএনপি ছেড়ে ৭০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেহেরপুরে বিএনপি ছেড়ে ৭০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ৩ নম্বর ওয়ার্ডের ৭০ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।রোববার (১৩ অক্টোবর) এশার নামাজের পর গোপালপুর ৩ নম্বর ওয়ার্ডে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর শাখার আমির সোহেল রানা ডলার, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, শ্যামপুর ইউনিয়ন আমির মফিদুল ইসলাম, সেক্রেটারি মকলেছুর রহমান এবং গোপালপুর ওয়ার্ড সভাপতি ইমাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ

নতুন যোগদানকারীদের হাতে ফুল তুলে দিয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। বিএনপি নেতাকর্মীদের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান মেহেরপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।