Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের আলোচনা সভা

admin • 29 Sep 2023, 08:40 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহে স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের আলোচনা সভা

আগামী ৭ অক্টোবর ঢাকায় স্বাধীনতার শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন উপলক্ষে মেলান্দহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন মেলান্দহ শাখার সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক সুজা। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, সংগঠনটির মেলান্দহ শাখার সদস্য মো. সুজন মিয়া।

 

এসময় মেলান্দহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ জন কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ, ১৯৯৩ সালে স্বাধীনতার শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের স্বার্থ রক্ষা ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি গঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।