Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

মেলান্দহে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়ি আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেলান্দহে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়ি আটক

জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বিলের মাঝখানে নৌকায় ওয়ানটেন বোর্ড বসিয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- জামালপুর পৌরসভার দড়িপাড়া এলাকার মৃত আফছার মন্ডলের ছেলে হেলাল মিয়া (৬০), বসাকপাড়া এলাকার সর্গীয় শ্রী রজনী দাসের ছেলে শ্রী সুকুমার দাস (৬৬), বাগেরহাট বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক লিটন (৬০), জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে ওয়াদুদ মিয়া (৫৫),  মাদারগঞ্জ উপজেলার মহিষবাতান এলাকার মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে খোরশেদ আলম (৫২), পৌরসভার দেওয়ানপাড়া এলাকার মৃত মুসলেম উদ্দিন এর ছেলে আব্দুল কদ্দুস (৫৫), জগনগর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪৫), মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়া গ্রামের হাবিজুলের ছেলে জগনু মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুরের মৃত ছামান আলী মুন্সির ছেলে আব্দুস ছামাদ (৫২), মধুপুর উপজেলার আঙ্গিনাপাড়া  গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে কাশেম মিয়া (৬০), ধনবাড়ী উপজেলার সুইজলকর গ্রামের মৃত ভ্রমর শেখের ছেলে টোকা মিয়া(৫০)।   

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রৌমারী বিলে নৌকায় জুয়া খেলা হয় এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জুয়া-মাদক নির্মুলে এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।