Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
জেলার খবর

মেলান্দহে জামায়াত-শিবিরের বিজয় র‍্যালি ও সমাবেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মেলান্দহে জামায়াত-শিবিরের বিজয় র‍্যালি ও সমাবেশ

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী মেলান্দহ উপজেলা শাখা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মেলান্দহ উপজেলা চত্বরে জমায়েত হয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতের আমির ইদ্রীস আলীর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা  জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুনুর রশীদ। 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ রশীদুজ্জামান,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি উমর ফারুক,উপজেলা শিবিরের সেক্রেটারী হাফেজ আরিফুল ইসলাম, সাবেক সভাপতি হাসান মাহমুদ,নাংলা ইউনিয়ন জামায়াতের হারুন অর রশীদ,চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান, ঘোষেরপাড়া ইইনিয়ন জামায়াতের সভাপতি  মাওলানা রাকিবুল ইসলাম, হাজরাবাড়ী পৌর সভাপতি মাওলানা ইয়াকুব আলি,নয়ানগর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ।

 

সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারাজী। সমাবেশ শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।