Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

মেলান্দহে ছাত্রলীগের আলোচনা সভা ও লিফলেট বিতরন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেলান্দহে ছাত্রলীগের আলোচনা সভা ও লিফলেট বিতরন

জামালপুরের মেলান্দহে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এক আলোচনা সভা ও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরন করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শোকাবহ আগস্টের গুরুত্ব ও ২১শে আগস্টের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে আলোচনা সভা শেষে লিফলেট বিতরন করা হয়।

উপজেলার ৫নং নয়ানগগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত'র সঞ্চালনায় আলোচনায় সভায় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন বাবু, মেলান্দহ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম রবিন সহ উপজেলা ও ওই ইউনিয়ন ছাত্রলীগের শাখার নেতৃবৃন্দ।

আলোচনার সভার বক্তব্যে ছাত্রলীগ নেতারা জানান, আগস্ট মাসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রলীগ মাসব্যাপি এই কর্মসূচি গ্রহণ করেছে। এই কার্যক্রম আগস্ট মাসের শেষ পর্যন্ত চলমান থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।