Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
জেলার খবর

মেঘনায় ডুবল কয়লাবাহী জাহাজ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মেঘনায় ডুবল কয়লাবাহী জাহাজ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ‘এমবি আল নাহিয়ান’ নামের একটি কয়লাবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের নাবিক-শ্রমিকসহ ১২ জন অন্য একটি জাহাজের করে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় রামগতির বড়খেরী নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, জাহাজটি কয়লাবাহী ছিল। আজ সকালে চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে। পরে সকাল ১০টার দিকে মৌলভির চর এলাকায় পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়।

এতে পানি ঢুকে জাহাজের বেশির ভাগ অংশ নদীতে ডুবে যায়। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাই জাহাজটিতে কী পরিমাণ কয়লা ছিল তা জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।