Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মুজিব ম্যুরালে ইবি রিপোর্টার্স ইউনিটি'র শ্রদ্ধা নিবেদন

admin • 17 Mar 2023, 04:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মুজিব ম্যুরালে ইবি রিপোর্টার্স ইউনিটি'র শ্রদ্ধা নিবেদন

বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন (ইবি) রিপোর্টার্স ইউনিটি।

 

শুক্রবার (১৭ মার্চ) সকাল ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজ রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্তর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়েছে।

 

এ সময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন সংগঠনটির সহ-সভাপতি তারিক সাইমুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, কার্যনির্বাহী সদস্য যায়িদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

 

অনুষ্ঠান শেষে কেক কাটা'সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।