Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে নাজমা বেগম (৩২) এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাজমা বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রায় গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তিনি গোড়াই উত্তর নাজিরপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। সে গোড়াই শিল্পাঞ্চলে নাহিদ কটন মিলে কর্মরত ছিলেন।

   

গোড়াই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. আদিল খান জানান, নাজমা বেগম ওই এলাকায় শাক তুলতে গেলে ট্রেন লাইন পারাপারের সময় ঢাকাগামী স্পেশাল-৭ ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে থানার এএসআই শাহ আলম এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

   

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

   

তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।