Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মিরপুরে জাতীয় শোক দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাক অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম‍‍`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন,

সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক। পরে এতিমদের মাঝে খাওয়ার বিতরণ, ধর্মীয় উপার্সনালয়ে দোয়া মাহফিল করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।