Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

মায়ের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মায়ের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিরাজনগর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে ফাতেমা আক্তার (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

রোববার সকাল পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত ফাতেমা আক্তার শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকার বাসিন্দার মো. বাবু মিয়ার মেয়ে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই) নুসরাত জাহান নুপুর। তিনি বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনিও বলেন, ওই তরুণী কামরাঙ্গীরচর এলাকার একটি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পারি সামান্য বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।