Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ জেলার খবর

মানিকগঞ্জে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও সদর উপজেলার পুলিশ ক্যাম্প এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকায় একটি পিঠা বিক্রির দোকানে আনুমানিক ৫০ বছরের এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এছাড়াও জাগির পুলিশ ক্যাম্প এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, গত ২২ ডিসেম্বর ওই যুবকসহ তিনজন ঘরটি ভাড়া নিয়েছিল। কিন্তু পরদিন থেকেই রুমে তালা ঝুলছে। সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মেঝেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে, পুলিশকে খবর দেয়া হয়।

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের মরদেহের পরিচয় সনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।