Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের কাঠের স্তূপে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের কাঠের স্তূপে আগুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১দিকে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় প্রায় ৬ ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পুলক কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কিছু অব্যবহার যোগ্য কাঠের স্তূপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও বিশাল এলাকাজুড়ে হওয়ায় কিছু কিছু অংশে আগুন পুনরায় জ্বলে ওঠার শঙ্কা আছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই।

এ বিষয়ে জানতে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।