Sunday, 25 October 2026
শিরোনাম
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড
জেলার খবর

মাঠ থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মাঠ থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রোজিনা (৩৪) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার একটি খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। তার জন্মস্থান নারায়ণগঞ্জে।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাম পরিচয় জানা সম্ভব হয়।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ওই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।