Sunday, 1 November 2026
শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত
জেলার খবর

মসজিদের টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মসজিদের টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেরার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামের মসজিদের ১২ লাখ টাকা নিয়ে শুক্রবার রাতে গ্রামে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফান্ডের টাকা কীভাবে খরচ হবে এ নিয়ে একই গ্রামের কালা মিয়ার সঙ্গে তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল।

 

এর জেরে শনিবার সকালে দুপক্ষের লোজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত একজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিকেল কলেজ ও ত্রিশজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও স্থানীয় লেকাজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, মূলত তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। মসজিদের টাকার ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।