Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

মতিঝিলে কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মতিঝিলে কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিল থানার গোপীবাগ ফার্স্ট লেনে একটি ভবন থেকে মো. হাসান (৪০) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভবনের ছয়তলার ছাদে একটি ছোট রুমের ভেতরে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখি।

 

তার স্ত্রীকে ফোন দেওয়া হলে তিনি না আসা পর্যন্ত পুলিশকে লাশ নামাতে নিষেধ করেন। পরে তিনি এসে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চান। এজন্য মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসতে দেরি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

 

তিনি বলেন, হাসান ওই বাসার কেয়ারটেকার ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

 

তার বাড়ি ময়মনসিংহ সদরের বররচর এলাকায়। তিনি ওই এলাকার নুর ইসলামের ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।