Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ভোলায় শব্দ দূষণের দায়ে ৩ যানবাহনকে জরিমানা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভোলায় শব্দ দূষণের দায়ে ৩ যানবাহনকে জরিমানা

ভোলায় অতিমাত্রায় শব্দ দূষণের দায়ে তিনটি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ভোলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভোলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, আজকের অভিযানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহন বিলাস পরিবহনকে ২ হাজার টাকা, বাস মালিক সমিতির যানবাহনকে ৫ হাজার টাকা এবং আবু পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, শব্দ দূষণরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ অভিযান চলমান থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।