Saturday, 31 October 2026
শিরোনাম
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।
জেলার খবর

ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

 

রোববার (২৭ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। এরপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময়ে হঠাৎ করে ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

 

পরে তাৎক্ষণিক ইঞ্জিনের চাকা উদ্ধারের জন্য ভৈরব স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ শুরু করে। এই নিউজ লেখা পর্যন্ত ট্রেনের ইঞ্জিনের বগি উদ্ধার করা সম্ভব হয়নি।

 

ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময়ে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা ইঞ্জিনটি উদ্ধারের জন্য কাজ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।