Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ভূরুঙ্গামারীতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভূরুঙ্গামারীতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঈদ পূনর্মিলনী ,বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন।

 

রবিবার (৮ মে) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন।

 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভূরুঙ্গামারী উপজেলার ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন (কুড়িগ্রাম ) চেয়ারম্যান ও রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন, সোনাসাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শামিনুর রহমান শাকিল।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জহুরুল ইসলাম, কনসালটেন্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাউনিয়া, ডাঃ মেফতাহুল ইসলাম মিলন, অধ‍্যাপক, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান।

 

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।