Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

admin • 30 Jan 2025, 07:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

0এ আগুনে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজ এর একটি বাস ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে তাদের সিটের খুঁটি ভেঙ্গে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালায়ের কাজ করতে ছিলো। এক পর্যায় বেলা পৌনে ১২ টার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।

আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুঁটি ভেঙ্গে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং) করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়ত বাসের সিটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রূপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সব কয়টা সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এসময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এটা নাশকতার মতো কিছু নয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।