Saturday, 31 October 2026
শিরোনাম
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।
জেলার খবর

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভূরুঙ্গামারীতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের ন‍্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল।

 

জানা গেছে, পতিত স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা কর্তৃক ‘March for Justice’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।

 

পরে র‍্যালি শেষে ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকারের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাইদুল হোসাইন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. রোকুজ্জামান রনিসহ উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।