Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

admin • 17 Oct 2024, 04:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

বেনাপোলে দিয়ে ভারতে পালানোর সময় রুস্তম খন্দকার (৫৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুস্তম খন্দকার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে।

 

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে প্রবেশ করে। এসময় তার গতিবিধি সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন।

 

পুলিশ আরো জানায়, আটক রুস্তম খন্দকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, আটক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।