Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
জেলার খবর

ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে বড় ভাবিকে ধর্ষণের মামলায় দেবরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক নাঈম হোসেন (২০) শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

 

মঙ্গলবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ের দেবর নাইম হোসেন প্রায়ই তার মেয়েকে কুপ্রস্তাব দিত। সোমবার রাতে তার জামাই পদ্মা নদীতে নৌকায় কাজ করতে গেলে নাঈম রাত ১১টার দিকে তার মেয়ের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় নাঈমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

 

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, বড় ভাবিকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার দেবরের বিরুদ্ধে থানায় একটি এজাহার দেন। রাতে আসামিকে আটক করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।