Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ভাতিজা বউকে ধর্ষণ করতে গিয়ে ধরা খেল চাচা শ্বশুর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভাতিজা বউকে ধর্ষণ করতে গিয়ে ধরা খেল চাচা শ্বশুর

গাইবান্ধায় চাচা শ্বশুরের বিরুদ্ধে ভাতিজার বউকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের হাঁস গাড়ি এলাকায়। এই ঘটনায় বর্তমানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী সেই নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

এজহার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাঁস গাড়ি গ্রামের মো আব্দুল হালিম (৪২) ভাতিজা বউ আসমা বেগমের শরীরের কাপড় ছিঁড়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

 

সে সম্পর্কে তার চাচা শ্বশুর। তার অভিযোগ প্রায় সময় বাড়ীর আশেপাশে যাতায়াত করত সে এবং তাকে বিভিন্ন সময় বাজে ইশারা ইঙ্গিত অঙ্গিভঙ্গি করত। মানসম্মানের ভয়ে কাউকে কোন কিছু বলেনি সে।

     

এমতাবস্থায় গত ৪ নভেম্বর রাত্রে আসমা বেগম ঘরে ছিল। ওই সময় আসামি কৌশলে তার ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। তখন সে ধস্তাধস্তির এ পর্যায়ে চিৎকার দিলে আশেপাশের লোকজনসহ তার স্বামী জহুরুল ইসলাম ও আত্মীয় স্বজন আসলে আব্দুল হালিম আছমা বেগমকে ছেড়ে দিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

   

এলাকাবাসী আব্দুর রহমান জানান, আব্দুল হালিম প্রভাবশালী হওয়ায় পুলিশকে ম্যানেজ করে এই ঘটনা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকার গৃহবধূ জুলেখা বেগম জানান, এ ধরনের ঘটনা যেনো আর না হয়। আজ এক ঘরে ঢুকেছে, কাল আমার ঘরে যে ঠুকবে না, তার কোন নিশ্চয়তা নাই। তাই আমি এর কঠিন শাস্তি দাবি করছি।

   

এ বিষয়ে সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।