Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

admin • 11 Aug 2025, 09:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

 

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ইরফান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

 

এ সময় ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।