Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্যানার লাগানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩

admin • 22 Mar 2025, 09:02 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্যানার লাগানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩

চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ব্যানার লাগানো ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে নগরীর খুলশীতে কুসুমবাগ আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, লালখানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।

 

আহতদের মধ্যে দুইজন হলেন স্থানীয় যুবদলের জিহাদুর রহমান জিহাদ ও স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কামাল। তারা শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আহত অপরজনের নাম রমিজ, তিনি প্রতিপক্ষ গ্রুপের।

 

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।