Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ব্যাগ খুলতেই বের হলো ৫টি মাথার খুলি, তদন্তে পুলিশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ব্যাগ খুলতেই বের হলো ৫টি মাথার খুলি, তদন্তে পুলিশ

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের ময়লার স্তুপে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে ৫টি মানুষের খুলি ও কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা দেওয়ানগঞ্জ বাজারের একটি ময়লার স্তুপের পাশে পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তাঁরা বিষয়টি থানায় জানান।  
খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ৫টি মানুষের মাথার খুলি ও অন্যান্য হাড়গোড় উদ্ধার করে।  
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে। তবে এই রহস্যজনক কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে স্থানীয়দের মাঝে।  

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “একটি কালো ব্যাগের ভেতর থেকে ৫টি খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কাল চোর চক্র এগুলো কোথাও পাচার করতে গিয়ে ব্যর্থ হয়ে ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।