Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ব্যাংক থেকে বের হতেই ঋণের টাকা ছিনতাই, শোকে মারা গেলেন বৃদ্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ব্যাংক থেকে বের হতেই ঋণের টাকা ছিনতাই, শোকে মারা গেলেন বৃদ্ধ

নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্রঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হতেই ছিনতাইকারীর কবলে পড়েছেন আশরাফ হোসেন (৬৪) নামে এক বৃদ্ধ। টাকা হারানোর শোকে হার্ট অ্যাটাকে সঙ্গে সঙ্গে মারা গেছেন তিনি। 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় বলছেন, সম্প্রতি সৈয়দপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত দেড় মাসে শুধু ব্যস্ততম শহীদ তুলসীরাম সড়কেই অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই সময়ে গোটা সৈয়দপুরে অন্তত ১৮টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ছিনতাইয়ের শিকার হয়ে মারা যাওয়া আশরাফ হোসেনের ছেলে নাজমুল হোসেন জানান, তার বৃদ্ধ মা–বাবা ব্যাংকে ক্ষুদ্রঋণ নিয়েছেন। আজ (সোমবার) দুপুরে তুলসীরাম সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে দুজন ব্যাংক থেকে বের হন। ব্যাংকের ফটকের কাছেই ছিনতাইকারী চক্রটি ‘বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে’ বলে তাদের দুজনকে ভ্যানে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানে ভ্যানের ভাড়া দেওয়ার জন্য তার মাকে টাকা বের করতে বলেন। তিনি টাকা বের করার সময় কৌশলে ঋণের ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান। এ ঘটনায় তার বৃদ্ধ বাবা সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা জানান, হাসপাতালে নেওয়ার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মূলত শোকে তার হার্ট অ্যাটাক হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফইম উদ্দিন  বলেন, ছিনতাইয়ের শোকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি জেনেছি। ব্যাংকসহ সড়কের সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে পুলিশ। ব্যাংক পাড়ায় নিরাপত্তাও বৃদ্ধি করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।