Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে করিমগঞ্জে এনসিপির বিক্ষোভ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে করিমগঞ্জে এনসিপির বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ডে ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করিমগঞ্জ উপজেলা শাখা।

 

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোবারক হোসেন ও কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন এর নেতৃত্বে অর্ধ শতাধিক মোটরসাইকেলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।

 

সোমবার (১৪ জুলাই) দুপুরে এনসিপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

 

উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক শাহরিয়ার রশিদ অন্তর, ইকবাল হোসেন, পৌর এনসিপির আহ্বায়ক প্রান্সেল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু মুসা শান্ত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি, হত্যা, ছিনতাইয়ের কারনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তারই অংশ হিসেবে ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে অর্ধনগ্ন করে নৃশংসভাবে পাথর মেরে হত্যা করেছে। বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।