Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে দিনমুজুরের বসতবাড়ি পুড়ে ছাই

admin • 12 Mar 2025, 10:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে দিনমুজুরের বসতবাড়ি পুড়ে ছাই

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দিনমুজুরের বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার বিকেলে উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর গ্রামের মৃত ফজল শেখের ছেলে বিল্লাল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্থানীয়রা জানান, বিকেল আনুমানিক ৪টার দিকে বিল্লাল শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহুর্তে বসতঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সমর্থ হলেও তার বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দিনমুজুর বিল্লাল শেখ জানান, চাষের জমিতে সার দেওয়ার জন্য দোকানে সার আনতে যান। ফিরে এসে দেখেন তার বসবাসের একমাত্র ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, আগুনে পুড়ে বসতঘর, নগদ অর্থ, আসবাবপত্র সহ স্ত্রীর গহণা পুড়ে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।