Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, সর্বস্ব হারাল চার পরিবার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, সর্বস্ব হারাল চার পরিবার

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাউসী চন্দনপুর এলাকার মানিকের মোড় সংলগ্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

 
সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।  
প্রত্যক্ষদর্শীরা জানান, খুরশেদ মিয়ার বসতঘর থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অল্প সময়েই আগুনের লেলিহান শিখায় খুরশেদ মিয়া, মফিজ উদ্দিন, আব্দুল হাকিম ও সুরুজ মিয়ার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোর ভিতরে থাকা মূল্যবান আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, সোনার গহনা, চিকিৎসা খাতে জমিয়ে রাখা নগদ অর্থ এবং প্রায় ১৫০ মণ ধানও আগুনে পুড়ে গেছে।  
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে, তা কার্যকর হয়নি।  
পরে খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘর, জমানো টাকা, গয়না সবকিছু আগুন কেড়ে নিয়েছে। এখন আমরা নিঃস্ব।”  

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, “আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।