Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বিষপানে ঢাবির প্রাক্তন ছাত্রীর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিষপানে ঢাবির প্রাক্তন ছাত্রীর মৃত্যু

রাজধানীর লালবাগ থানার আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থী ঋতু কর্মকার (২৬) মারা গেছেন। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঋতু কর্মকারের ছোট ভাই বিজয় কর্মকার বলেন, আমার বোন ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন। তিনি আজিমপুরে একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিষ জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

 

আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পাকস্থলী ওয়াশ দিয়ে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। এরপর রাত সাড়ে ৩টার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

তিনি আরও বলেন, আজিমপুরের বাসায় থেকে তিনি চাকরির চেষ্টা করছিলেন। আমার বোন কী কারণে বিষ পান করেছিলেন সেটার কারণ জানতে পারেনি। আমাদের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার আড়ানি এলাকায়। আমাদের বাবার নাম নিপেন কর্মকার।

   

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।