Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

বিয়ে বাড়িতে বাজির আঘাতে ৩ জন বরযাত্রী আহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে বাজির আঘাতে ৩ জন বরযাত্রী আহত

কুষ্টিয়ার খোকসায় বিয়ে বাড়িতে বাজির আঘাতে তিন জন বরযাত্রী আহত'র ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৫'জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চর বিহারীয়া গ্রামে।

আহতরা হলেন, উপজেলার চর দশকাহনীয়া গ্রামের লক্ষীকান্ত সান্নালের ছেলে রথিন সান্নাল(৩৫) ও তার একমাত্র কন্যা ঋত্তিকা সান্নাল (০৩) এবং চর বিহারিয়া গ্রামের দ্বীজেন্দ্রনাথ প্রামাণিকের মেয়ে প্রিয়ন্তী প্রামাণিক(১৮)। আহতরা সবাই বরের নিকটতম আত্মিয় বলে জানা গেছে।

ঘটনায় জানা যায়, পুর্ব প্রেমের সম্পর্কে বাস্তবে পরিণত করতে উপজেলার চর বিহারীয়া গ্রামের দ্বীজেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে সৌগত প্রামাণিক আকাশের সাথে একই গ্রামের রবীন্দ্র বিশ্বাসের মেয়ে স্মৃতি বিশ্বাসের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়।

বেশ ধুমধামের সাথে প্রায় শতাধিক বরযাত্রী নিয়ে বুধবার রাতে বর যায় মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে পৌঁছানোর পর কন্যা পক্ষের কিছু উশৃংখল যুবক দিকবিদিক বাজি মারতে থাকে। সেসময় তাদের ছোরা বাজিতে রথিন সান্নাল ও তার ছোট কন্যা ঋত্তিকা সান্নাল এবং প্রিয়ন্তী প্রামাণিক আহত হয়। এর মধ্যে রথিন সান্নালের অবস্থা গুরুতর।

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তফা হাবিবুল্লাহ জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।