Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

বিয়ে বাড়িতে নাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে নাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচগানকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচগান চলছিল। সেখানে স্থানীয় ইউপি সদস্য সাগর বেপারীর (সাগর মেম্বার) গ্রুপ ও হাকিম কাজীর গ্রুপের কিশোররা অংশ নেয়। ওই সময় উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

এর পরদিন বিকেলে উত্তর খাগছড়া নতুন বাজারে দুই পক্ষের মধ্যে সালিশ বসে। সালিশ চলাকালে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে চলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও অন্তত ১৫টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

আহতদের মধ্যে রয়েছেন, সুচিয়া ভাঙ্গা গ্রামের আলামিন সন্ন্যামাত, জামাল ঢালী, অলিল ঢালী, শাহ আলম সন্ন্যামাত এবং উত্তর খাগছাড়া গ্রামের রেজাউল চৌকিদার, কাওসার তালুকদার, কামাল হোসেন, সাব্বির শিকদার, শুভ কাজী, রোমান কাজী, আরিফ কাজী ও ইব্রাহিম কাজী সহ অন্তত ১৫ জন।

 

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।