Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে গ্রেপ্তার আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

 

এর আগে, বুধবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৫) আশুলিয়ার জামগড়ার বেরন এলাকার বাসিন্দা।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন স্বামী প্রবাসে থাকায় ভুক্তভোগী নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী ও তার শ্বশুড় বাড়ির আত্মীয় জসিম। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি।

 

পরে ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।