Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী, প্রেমিক উধাও

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী, প্রেমিক উধাও

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে ওই গ্রামের সাইদুল ইসলামের ঘরের সামনে অবস্থান নেন তিনি।

 

সাইদুল কুন্দিয়ালপাড়া গ্রামের আছমত আলী হাওলাদারের ছেলে এবং সাহেবেরহাট ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। মেয়েটি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

 

অনশনরত ওই কলেজছাত্রী বলেন, দীর্ঘ চার বছর ধরে সাইদুল ইসলামের সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে সে বেশ কয়েকবার শারীরিক সর্ম্পক স্থাপন করেছে। গত ১৮ আগস্ট আমার সঙ্গে থাকতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে।

 

পরে স্থানীয় অরুণ ও জসিম মীমাংসার কথা বলে সাইদুলকে ছেড়ে দেয়। এরপর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমি এখন এলাকাবাসীর আপত্তিকর কথাবার্তায় অতিষ্ঠ। আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।

 

টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আছমত আলী হাওলাদারের বাড়িতে কোনো লোকজন না থাকায় কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।