Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বিয়ের গাড়ি আটকিয়ে দিন-দুপুরে ছিনতাই, স্বর্ণালংকার লুট

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিয়ের গাড়ি আটকিয়ে দিন-দুপুরে ছিনতাই, স্বর্ণালংকার লুট

গাইবান্ধায় বিয়ের গাড়ি আটকিয়ে দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ছিনতাইসহ ড্রাইভারকে মারধর করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে গাইবান্ধা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন গাইবান্ধা সদর থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গিদারী ইউনিয়নের দাড়িয়াপুর ঝাউবাড়ী নামকস্থানে এ ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে ড্রাইভার মোতালেব মিয়া ও ড্রাইভার নুরুজ্জামান মিয়া বিয়ের যাত্রী নিয়ে কামারজানী বাজার থেকে গাইবান্ধা শহরের দিকে আসছিল। পথে ঝাউবাড়ী নামকস্থানে এলে ওই এলাকার চিহ্নিত অপরাধী শুভ মিয়া ও মকবুল হোসেন রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ি আটকিয়ে ড্রাইভারদের মারধর করা শুরু করে।

 

পরে দুটি গাড়ির গ্লাস ভাঙচুর করে নগদ ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাইভারদের উদ্ধার করে।

 

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।