Thursday, 29 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

বিপৎসীমার কাছাকাছি যমুনার পানি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিপৎসীমার কাছাকাছি যমুনার পানি

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টায় ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১৫ জুলাই) বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়ার দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

বাপাউবো জানায়, ব্রহ্মপুত্র-যমুনায় পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার কাছাকাছি চলে যেতে পারে।

আবহাওয়ার সংস্থাসমূহের তথ্যানুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেতে পারে। সেই সাথে আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টায় ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১৫ জুলাই) বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়ার দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

বাপাউবো জানায়, ব্রহ্মপুত্র-যমুনায় পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার কাছাকাছি চলে যেতে পারে।

আবহাওয়ার সংস্থাসমূহের তথ্যানুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেতে পারে। সেই সাথে আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।