Tuesday, 27 October 2026
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
জেলার খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

বান্দরবানের আলিকদম উপ‌জেলায় পানির পাম্প দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘ‌টে। নিহত দুই শিশু সম্পর্কে আপন দুই ভাই।

 

এ ঘটনায় নিহতরা হলেন, উপ‌জেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছিবাতলী এলাকার বা‌সিন্ধা মঞ্জুর আলমের শিশু সন্তান আশরাফুল কবির ফইজাম (৩) ও রিফাত ইসলাম (৭)।

 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক পানির পাম্প দিয়ে পানি তোলার সময় শিশু রিফাত ও আশরাফুল বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশু এখন হাসপাতালে রয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।