Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

বিদ্যালয়ে গেলেই গুড়া দুধ পাচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিদ্যালয়ে গেলেই গুড়া দুধ পাচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৯০ নং ওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জন ক্ষুদে শিক্ষার্থী প্রতিদিন দুইশ মিলিগ্রাম করে গুড়া দুধ পাচ্ছে।

 

পুষ্টিচাহিদা মেটানোর লক্ষ্যে আগামী দুই বছর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন ( এলডিডিপি) প্রকল্পের ‘ স্কুল মিল্ক প্রোগামের আওতায় তাঁদের দুধ দেওয়া হবে।

 

বৃহস্পতিবার ( ২ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে দুধপান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও বিতান কুমার মন্ডল।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা খন্দকার শরীফুল ইসলামসহ প্রমূখ।

 

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দেহের পুষ্টিচাহিদা মেটানোর জন্য প্রতিদিন ২০৬ জন শিক্ষার্থীকে দুইশ মিলিগ্রাম করে গুড়া দুধ দেওয়া হচ্ছে। যারা বিদ্যালয়ে আসবে, তারাই কেবল দুধ পাবে। প্রকল্পটি চলবে আগামী দুই বছর পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।