Tuesday, 3 November 2026
শিরোনাম
জাতীয়

বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ছবি সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে অ্যাকাউন্টটিতে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়।
 


বিসিবি সূত্রে জানা গেছে, হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর অ্যাকাউন্টটি থেকে বিসিবি’র খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট এবং ফিশিং লিংকের মতো ক্ষতিকর ও অননুমোদিত বার্তা পাঠানো হচ্ছে।



এই সাইবার হামলার পর জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্কতা জানানো হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বিসিবি’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে যেন কেউ ক্লিক না করেন বা প্রবেশ না করেন।



পাশাপাশি এ ধরনের বার্তা এড়িয়ে চলতে এবং লিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইন ক্রেডেন্সিয়াল শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।



বিসিবি জানিয়েছে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা টিম কাজ করে যাচ্ছে। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর পরবর্তী আপডেট জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।