Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

‘বিদায় মা বিদায়’ বলে তিস্তায় ঝাঁপ দেয়া কাকলির মরদেহ উদ্ধার

admin • 05 Aug 2023, 07:57 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘বিদায় মা বিদায়’ বলে তিস্তায় ঝাঁপ দেয়া কাকলির মরদেহ উদ্ধার

‘বিদায় মা বিদায়, আর কোনোদিন দেখা হবে না মা, বিদায় মা বিদায়’ বলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রী ফারজানা আক্তার কাকলির (২০) লাশ চার দিন পর মিললো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরার চড়ে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরার চরে তার লাশ পাওয়া যায়। গত তিনদিন ধরে কাকলির স্বজনরা নদীর তীরে তীরে ও নৌকায় করে লাশ খুঁজে বেড়াচ্ছিল।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা নদী মাছ মারতে গিয়ে তিস্তা নদীর চরে একটি লাশ আটকে থাকতে দেখে কাকলির পরিবারের লোকজন কে খবর দেয়। স্বজনরা গিয়ে কাকলির লাশ শনাক্ত করে মাইক্রোবাস যোগে শুক্রবার দুপুরে বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ লাশ উদ্ধারের বিষয়টি শুনেছেন বলে জানান। তবে উদ্ধারের স্থান তার প্রশাসনিক এরিয়ার মধ্যে নয় জানিয়ে এটি কুড়িগ্রাম পুলিশ দেখবেন বলে জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে মায়ের সামনে তিস্তা সেতুর তিন নম্বর গার্ডারের উপর থেকে বিদায় মা বিদায়, আর দেখা হবে না মা, বিদায় মা বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায় কাকলি।

নদীতে ঝাপ দেয়া কাকলি রংপুর শহরের লালবাগ রেল গেইট বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। ঘটনার পর পরেই ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ কাকলির লাশ উদ্ধারে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।