Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিজয় দিবসে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

admin • 16 Dec 2024, 10:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিজয় দিবসে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব এর উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নিণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় উপজেলার আলাউদ্দিন নগর বাঁশআড়া ইবতেদায়ী মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন ফ্যামিলি কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক দে। এছাড়া ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

 

এ সময় ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী,  ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ, ডা: আব্দুর রহিম, ক্লাবের অন্যতম সদস্য, ইয়া রাফি পলাশ,জীবন নয়ন, আছুরা,সজিব, নাঈম, লিখন, বক্তিয়ার রামিম মারুফ সহ আরো অনেক উপস্থিত ছিলেন। 

এস/ মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।