Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বিএনপি-যুবদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিএনপি-যুবদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পৌরসভা যুবদলের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সঙ্গে পৌর বিএনপি নেতা সুমন খানের কোন্দল রয়েছে। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হলে উভয়পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে।

 

শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার অভিযোগ করেন, রোববার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় ধরনের মিছিল বের করি আমি। যা অনেকের সহ্য হয়নি। তাই সোমবার আমার অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়।

 

এদিকে পাল্টা অভিযোগ করে পৌরসভা বিএনপি নেতা সুমন খান বলেন, ‘বিগত দিনে সে (টিটু চোকদার) স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আজ আমার সামনে বসে সে আমাদের সাবেক এমপিকে নিয়ে কটূক্তি করেছে এবং আমাকে মারধর করেছে। সে নিজে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছে।

 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দলীয় কোন্দল নিয়ে এ ঘটনা ঘটেছে। যুবদলের একটি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।