Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত ২৫-৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ডের ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- আল আমিন (৪০) ও তার ছেলে মাহিন (৬)। তাদের বাড়ি পীরগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান, নিহত আল আমিন ও শিশু মাহিন সম্পর্কে বাবা-ছেলে। তারা বাসের যাত্রী ছিলেন। পীরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য বাসে উঠেছিলেন।

তিনি আরও জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়। এ ঘটনায় আরও ২৫-৩০ জন গুরুতর আহত হন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।