Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

বাল্যবিয়ের আসর পণ্ড করলেন এ্যাসিল্যান্ড,বরকে জরিমানা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাল্যবিয়ের আসর পণ্ড করলেন এ্যাসিল্যান্ড,বরকে জরিমানা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে সাজানো হচ্ছে বধূসাজে।আর ৬০ জন বরযাত্রী নিয়ে গেটের লাল ফিতা কেটে খাওয়ার প্লেট ধৌত করেছেন বরযাত্রীরা।

 

তাঁদের নিয়ে ব্যতিব্যস্ত বিয়ে বাড়ির লোকজন। আকস্মিকভাবে সেখানে এ্যাসিলান্ড এসে পণ্ড করলেন বাল্য বিয়ের আসর। বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে শুক্রবার ( ৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এঘটনা ঘটে। এছাড়াও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা - এই মর্মে মুচলেকা নেওয়া হয় অভিভাবকদের। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালতকে সহযোগীতা করে থানা পুলিশ।

 

বিয়ে বাড়ির লোকদের ভাষ্য, ২৯ অক্টোরব নোটারী পাবলিক করে আদালতের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১৫) সাথে কুষ্টিয়ার হরিপুর এলাকার এক ব্যবসায়ীর (৩০) পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিক ও সামাজিকভাবে বিয়েের আয়োজন করা হয়েছে।

বিয়ে বাড়িতে খাবার প্লেট নিয়ে বসে আসেন বরযাত্রীরা। ছবি শুক্রবার বিকেলে কুমারখালীর

এবিষয়ে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে।

 

বাল্যবিয়ের আয়োজন করায় বরকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিয়ে দিবেনা - এই মর্মে অভিভাবকদের মুচলেকা ও ভূয়া বিয়ের কাগজপত্রাদি জব্দ করা হয়েছে।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।