Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বালিয়াকান্দিতে শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাঁচ বছরের শিশু ইয়ামিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ৩টার দিকে এলাকাবাসীর উদ্যোগে জামালপুর ইউনিয়নের খুন হওয়া ইয়ামিনের বাড়ির সামনের রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয় বয়াতি রেজ্জাক শেখের সভাপতিত্বে ইমাম আলী শেখ, সুজন গোস্বামী, সালাম শেখ, আলী আকবর মিয়াসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইয়ামিন হত্যার সাথে রেজাউল শেখ ওরফে নিজাম ও তার স্ত্রী জড়িত। এই ঘটনায় নিজাম গ্রেপ্তার হলেও তার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেনি। দ্রুত সময়ের মধ্যে নিজামের স্ত্রীকে গ্রেপ্তারের দাবি করেন এলাকাবাসী। এই হত্যাকাণ্ডে তদন্তের নামে পুলিশ হয়রানি করছেন বলে দাবি বক্তাদের।

 

গ্রেপ্তারকৃত রেজউলসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের ফাঁসির দাবি করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে গোবিন্দপুর-জামালপুর সড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, ১৮ জুলাই নিজ বাড়িতে দাদা-দাদির পাশে ঘুমাতে যায় পাঁচ বছরের শিশু ইয়ামিন। রাতে দাদা-দাদির মাঝ থেকে দুর্বৃত্তরা তুলে নিয়ে হত্যা করে তাকে। হত্যার পর ইয়ামিনের মরদেহ বাড়ির পাশের একটি পাটক্ষেতে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।