Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

বাবা-মায়ের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বিয়ে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাবা-মায়ের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বিয়ে

বাবা-মায়ের শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইরের ইউসুফ মিয়া। তার বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র সাত কিলোমিটার। আর এই পথের জন্য হেলিকপ্টার ভাড়া দিতে হয়েছে সাড়ে তিন লাখ টাকা।

 

জানা গেছে, ঢাকা থেকে সাড়ে তিন লাখ টাকায় হেলিকপ্টারটি ভাড়ায় আনেন ইউসুফ। সেটিতে কনের বাড়িতে পৌঁছাতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট। হেলিকপ্টার থেকে নেমে বাদ্য-যন্ত্র বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শ্বশুর বিয়ের পিঁড়িতে বসেন বর। নিজ বাড়ি থেকে হেলিকপ্টার পর্যন্তও আসেন ঘোড়ার গাড়িতে চড়ে।

 

বুধবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার রামদিয়া বেনী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায় হেলিকপ্টারটি। পরে সেটিতে চড়ে কনের বাড়ি যান বর। এ সময় সঙ্গে ছিলেন বোনের স্বামী জাফর শেখ ও ভাগনে-ভাগনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন।

 

উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের পুলিশ সদস্য সিরাজুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ইউসুফের। বরযাত্রী ৯০ জন যান মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে।

 

বরের দুলাভাই জাফর শেখ বলেন, আমার শ্বশুর-শাশুড়ির শখ ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। তাদের শখ পূরণের জন্যই বিয়েতে এসব আয়োজন করা হয়। হেলিকপ্টারটি সাড়ে তিন ঘণ্টার জন্য সাড়ে তিন লাখ টাকা ভাড়ায় আনা হয়েছে।

 

বর ইউসুফ বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে থেকেছি। বাবা-মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।