Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

বাগরহাটের শরণখোলায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের মৃত্যু হয়েছে।রোববার সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামে থেকে স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম আক্তার অধরা (১৪) উপজেলার খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাবার সাথে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলো অধরা। পথে দ্রুতগতির একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে অধরা মাথায় প্রচণ্ড আঘাত পায়।

 

গুরুতর অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনার বিষয়ে তিনি পুরোপুরি অবগত নন। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।