Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

বাবার ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাবার ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত নাছরিন একই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

নিহতের বড়চাচা আজিবার রহমান জানান, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাই তার বাবা তাকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় বাবা তার সাথে রাগারাগি করেছিল। সেই অভিমানে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে নাছরিন।

 

তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকলেও মরদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব জানান, মেয়েটি মানসিক রোগী ছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজী হননি নিহত কলেজছাত্রীর বাবা ও মা।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, খবর পেয়ে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বাবার ওপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।