Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বাবার ওপর অভিমানে তৃতীয় শ্রেনির শিক্ষার্থীর আত্ম'হত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাবার ওপর অভিমানে তৃতীয় শ্রেনির শিক্ষার্থীর আত্ম'হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার ওপর অভিমান করে মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে টিভি দেখা নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা হওয়ায় বাবা রাগারাগি করলে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

 

নিহত হয়েছেন, জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে ডেকোরেটর ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে দিয়া খাতুন (৯)। সে বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

জানা যায়, গতকাল বিকেলে টিভি দেখা নিয়ে বড় বোনের সাথে দিয়ার ঝগড়া হয়। এ ঘটনায় দিয়াকে তার বাবা রাগারাগি করলে বাবার উপর অভিমান করে সে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়।

 

এসময় ডাকাডাকি করে ঘরের দরজা না খুললে দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২ টার দিকে দিয়া মারা যায়।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, দুই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় বাবা রাগারাগি করলে গলায় ফাঁস দিয়ে ছোট বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।